জাতীয় শোক দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি | ১৬ আগষ্ট ২০২২, ০৫:৩১

সংগৃহীত

"সাংবাদিক শুধু কলমে নয়, সেবাই ও নিয়োজিত" মাগুরায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সোমবার সকালে শহীদ সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরীতে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

মেডিকেল ক্যাম্পে সেবাসমূহের মধ্যে বিনামূল্যে রোগীর ব্যবস্থাপত্র প্রদান, ফ্রি সকল ধরনের রোগ নির্ণয় ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়। দিনব্যাপী চলা ক্যাম্পেইনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ১২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে রক্তদান কর্মসূচি পালন করা হয়।

মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলামের সভাপতিত্বে মাগুরা সিভিল সার্জনের সহযোগীতায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইউনুস আলী ক্যাম্পেইনটি পরিচালনা করেন।

এ সময় মাগুরা জেলায় কর্মরত বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত ছিলেন, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) বিভাগের ডাঃ মোঃ মেহেদী হাসান, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ মোঃ জুলি চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডাঃ ফেরদৌস রায়হান, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ডাঃ এহসানুল হক মাসুম, মেডিকেল অফিসার ডাঃ মিঠুন সাহা, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এ আর মোল্লা বাবুল রশিদ সহ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সগণ চিকিৎসা সেবা প্রদান করেন।

মাগুরা জেলা সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে জানান, বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইনটি সত্যিকার অর্থেই অনেক ভালো উদ্দ্যোগ। আমি এই মহতী উদ্দ্যোগ সফলভাবে পরিচালনা করার জন্য মাগুরা রিপোটার্স ইউনিটিকে সাধুবাদ জানাই। এবং আজকে যারা এখানে চিকিৎসা সেবা নিয়েছে তাদের জন্য পরবর্তীতেও চিকিৎসা সেবা প্রদানে আমরা সার্বিক সহযোগীতা করবো।

মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এটি আমাদের একটি চলমান প্রক্রিয়া আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি উপজেলা ও ইউনিয়নে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করব ইনশাল্লাহ।

এ সময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর