সরকারি ৯৯৯-কলে ১৩ জেলেকে উদ্ধার করলো কোষ্টগার্ড

আলী আজীম, মোংলা, বাগেরহাট | ১৬ আগষ্ট ২০২২, ০৪:৫৫

সংগৃহীত

বাগেরহাটের শ্যালাচর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং ট্রলার হতে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টর্গাড।

আজ সন্ধ্যায় লেঃ কমান্ডার বিএন এম মামুনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিঙ্গপ্তির মাধ্যমে জানানো হয়, রবিবার (১৪ আগস্ট) আনুমানিক ১১ টায় ৯৯৯ হতে ফোন কলের মাধ্যমে সংবাদ পাওয়ায় বিসিজি স্টেশন কচিখালী হতে একটি উদ্ধারকারী দল দ্রুত শ্যালাচর এলাকায় গমণ করে এবং আজ সোমবার (১৫ আগস্ট) সকাল ৮ টায় ১৩ জন জেলেসেহ ইঞ্জিন বিকল হয়ে পড়া "ছোট হুজুরের দোয়া" নামক ফিশিং ট্রলারটি উদ্ধার করে।

জানা যায়, "ছোট হুজুরের দোয়া" নামক ফিশিং ট্রলারটি গত ১২ আগস্ট পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা হতে ১৩ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্র রওনা করে।

১৩ আগস্ট সকাল ৯ টায় ফিশিং ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরবর্তীতে ফিশিং ট্রলারটি ভাসতে ভাসতে শ্যালাচর এলাকায় আসে এবং ৯৯৯ এ ফোন করে তাদের ইঞ্জিন নষ্ট হয়ে ভাসমান অবস্থায় আছে বলে জানায়।

অতঃপর কোস্ট গার্ডের কাছে খবর আসা মাত্র তৎপরতার সাথে উদ্ধারকারী দল ফিশিং ট্রলারটির নিকট পৌছায় এবং সমুদ্র উত্তাল থাকায় তাদেরকে নিয়ে শ্যালাচর ফরেস্ট অফিসের অদুরে নিরাপদ স্থানে অবস্থান গ্রহণ করে।

সোমবার ১৫ আগস্ট সকাল ৯:৫০মিঃ একটি কাঠের বোট নিয়ে বিসিজি স্টেশন শরণখোলা এর উদ্দেশ্যে যাত্রা করে। বর্তমানে জেলেরা সকলইে শারিরীকভাবে সুস্থ আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব