কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

রোকন মিয়া, কুড়িগ্রাম প্রতিনিধি | ১৬ আগষ্ট ২০২২, ০৪:১৩

সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামেও পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পৌরসভা, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দিনের শুরুতেই স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল নিহত সদস্যের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। 

এরপর এই মহান নেতার ত্যাগ ও ঘটনাবহুল রাজনৈতিক জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -২ আসনের মাননীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব জাফর আলী,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র জনাব কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে মাসব্যাপী জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন, শিশু পরিবার ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর