অটোরিকশা চার্জ দিতে গিয়ে শিশুর মৃত্যু

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ: | ১৪ আগষ্ট ২০২২, ০৯:৪২

সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বাবা ঘুমিয়ে থাকার সময় ব্যাটারী চালিত অটোরিকশা চার্জে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুর রহমান(৫) ওই এলাকার অটোরিকশা চালক আবু তাহেরের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা অটোরিকশা চালিয়ে সংসার চালায়। সারারাত ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় সকালে বিদ্যুৎ আসে। সে সময় তার বাবা ঘুমিয়ে থাকায় শিশুটি বাবাকে ডাকাডাকি করে বিদ্যুৎ আসার খবর দেয়। তার বাবা সজাগ হলেও আবার ঘুমিয়ে যায়। ওই ফাঁকে শিশুটি নিজেই অটোরিকশা চার্জের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর