সিলেট-তামাবিল মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৪

সাজু উদ্দিন রাজু, সিলেট | ১৪ আগষ্ট ২০২২, ০৫:৫৪

সংগৃহীত

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে ট্রাক ও ব্যাটারিচালিত টমটম সংঘর্ষে ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৩ আগস্ট শনিবার দুপুর ১ টা ৩০ মিনিটের সময় সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় সিলেটগামী ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১৮-৮১৭৭) ও ব্যাটারিচালিত টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷ সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে ১ জন মহিলা নিহত এবং ৪ জন আহত হয়েছেন৷

এদিকে ঘটনার পরপর স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে ট্রাক আটক করে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে এবং সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে৷ ঘটনায় নিহত হলেন উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের কুটি মিয়ার স্ত্রী রাহেরা বেগম (৭০)৷ আহতরা হলো- আসামপাড়া গ্রামের নজির আলীর ছেলে মোঃ কবির (৪৫), লক্ষীপুর গ্রামের জমির মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (৭০), আসামপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে মনির (৩৫) এবং আসামপাড়া গ্রামের কনু মিয়ার ছেলে হাফিজ রহমান (৫০)৷

এদিকে দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ সহ স্থানীয় এলাকার গণ্যমান্যরা গিয়ে সড়ক অবরোধ তুলে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর