সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবের মানববন্ধন

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১৪ আগষ্ট ২০২২, ০৩:৪২

সংগৃহীত

দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার বিলাস দাসের উপর চিন্হিত শিবির কর্মী জহিরুল ইসলাম এবং তার সহযোগীদের হামলার প্রতিবাদে ও তাদের দ্রুত গ্রেফতার সহ বিচারের দাবিতে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যেগে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 

প্রেসক্লাব সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্সের সঞ্চালনায় বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত ঘন্টাব্যাপী মানব বন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুলতান আহমদ মৃধা, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ মোতালেব মোল্লা, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, জেলা সাংবাদিক ইউনিয়নের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি স্বপন ব্যানার্জী, নারী উদ্দোক্তা মাহফুজা ইসলাম, সুজনের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন তালুকদার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সঞ্জয় কুমার খাসকেল, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইরান, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম প্রমুখ। 

এছাড়াও মানব বন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন দুমকি প্রেসক্লাব ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। 

মানব বন্ধন থেকে এই ন্যাক্কার জনক ঘটনার তিব্র নিন্দা জানানোসহ শিবিরের প্রেতাত্মাদের প্রতিহত করতে দোষীদের গ্রেফতার ও দ্রুত শাস্তির দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত ৯ আগষ্ট বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে শহরের কলাতলা এলাকায় বিলাস দাসের উপর অতর্কিত হামলা চালায় শিবির কর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর