মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) | ১৪ আগষ্ট ২০২২, ০৩:৩৭

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রাজাকে মিথ্যা মামলা ও ভিত্তিহীন বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভুগি।

শনিবার সকাল ১১ টায় হরিরামপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, 

গত ২৪ জুলাই ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের ২য় দিন পূর্বে একটি কুচক্রী মহল তার রাজনৈতিক প্রতিপক্ষ ঘৃন্য ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলার আসামী করে তাকে গ্রেফতার করা হয় এবং ৭ দিন পরে তিনি জামিনে মুক্তি পান।

কিন্তু শুধুমাত্র মামলা দিয়ে শান্ত না হয়েও কিছুদিন পরই উপজেলার বিজয়নগর গ্রামের অজ্ঞাত ও ছদ্মনামে মো. কামাল হোসেনের পুত্র আনোয়ার হোসেন ব্যক্তির নাম দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা অভিযোগ দিয়ে রবিউল ইসলাম রাজাকে হয়রানি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, রাজনৈতিক একটি কুচক্রী মহল আমার নামে চক্রান্ত করছে। মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা ও বানোয়াট অভিযোগের কারনে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে আর এধরনের ঘৃন্য চক্রান্ত ও ষড়যন্ত্রের শিকার না হয় সেজন্য তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামাল হোসেন, বয়ড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি টিপু দেওয়ান, সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন পোদ্দার প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর