নাচোলে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ | ১৩ আগষ্ট ২০২২, ০৮:১৯

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকের ধাক্কায় শিফা খাতুন (১১) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিফা নাচোলের নিজামপুর মরা পুকুর গ্রামের সেলিমের মেয়ে। এ ঘটনায় শিফার নানাসহ ২ জন আহত হয়েছে।

শুক্রবার সকালে নাচোল- আমনুরা গামী সড়কের নেজামপুর দীঘি পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে আহসান আলী তার দু’ নাতনি নাতনি শিফা ও খাদিজাকে নিয়ে ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় আমনুরা হতে নওগাঁ গামী একটি ট্রাক তিনজনকে ধাক্কা দেয় । এতে ৩জন আহত হয়। পরে পরিবার ও স্থানীয় লোকজন আহত অবস্থা তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মেডিকেলে চিকিৎসারত অবস্থায় শিফা মারা যায়।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ট্রাকটি আটক করা হয়। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২