ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটক; দু’টি ইজিবাইক জব্দ

পাবনা প্রতিনিধি | ১৩ আগষ্ট ২০২২, ০৮:১১

সংগৃহীত

পাবনা ও নাটোরে অভিযান চালিয়ে ব্যাটারীচালিত ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। সেইসাথে উদ্ধার করা হয়েছে চোরাই দু’টি ইজিবাইক। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার ঈশ^রদী উপজেলার পাকশী আমতলা গ্রামের মৃত তোরাপ আলীর ছেলে রতন আলী (২৮), রাজশাহীর মতিহার থানার খোজাপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে জুয়েল হোসেন (৩২) ও নাটোর সদর উপজেলার সিংগা ঢাকাপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আজিজুল ইসলাম (৩৬)।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, গত বৃহস্পতিবার (১১ আগস্ট) একটি ইজিবাইক চুরির ঘটনায় মামলা হয়। ওইদিন রাতেই সেই মামলা তদন্তে ও ইজিবাইক উদ্ধারে নামে সদর থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ দল। তারা প্রথমে পাকশী থেকে চোর চক্রের মুল হোতা রতন আলীকে আটক ও দু’টি ইজিবাইক জব্দ করা হয়।

পরে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইক কেনাবেচা ও দখলে রাখার দায়ে চক্রের অপর দুই সদস্য জুয়েল ও আজিজুলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইজিবাইক কেনাবেচার কাচে ব্যবহৃত ৪৬ হাজার ৪শ’ টাকাও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে। শুক্রবার বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর