নাসা অ্যাপস চ্যালেঞ্জ বিশ্ব চ্যাম্পিয়ন দলনেতার সংবর্ধনা

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ১২ আগষ্ট ২০২২, ১৯:৪৭

সংগৃহীত

নাসা অ্যাপস চ্যালেঞ্জ ২০২১ বিশ্ব চ্যাম্পিয়ন ”টিম মহাকাশ” এর দলনেতা মোংলার মেধাবী তরুন প্রকৌশলী সুমিত চন্দকে মোংলা উপজেলা প্রশাসন, মোংলা নাগরিক সমাজ ও ব্রেভ ইয়ুথ গ্রুপ’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে মোংলা উপজেলা নির্বাহি অফিসারের কার্য্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা নাগরিক সমাজ’র সভাপতি মো. নূর আলম শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, নাগরিক নেতা নাজমুল হক, ব্রেভ ইয়ুথ গ্রুপ’র মো. শাহ আলম, শেখ রাসেল, ফাতেমা জান্নাত, কবি আসমা আক্তার কাজল প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে সুমিত চন্দকে বিভিন্ন উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এছাড়া সকাল সাড়ে ১১টায় মোংলা সরকারি কলেজ’র পক্ষ থেকেও সুমিত চন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল। এসময় বক্তৃতা করেন প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক মল্লিক অহিদুজ্জামান, ড. অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক বিশ্বজিৎ মন্ডল, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক সাহারা বেগম, প্রভাষক নিগার সুলতানা সুমী ও সংবর্ধিত তরুন সুমিত চন্দ। এসময় কলেজ’র পক্ষ থেকে সুমিতকে ক্রেস্ট প্রদান করা হয়।

উল্ল্যেখ্য মোংলার ছেলে কুয়েট'র ছাত্র সুমিত চন্দ'র নেতৃত্বে বাংলাদেশের ”টিম মহাকাশ” বিশ্বের ১৬২ দেশের ৪ হাজার ৫৩৪টি দলকে হারিয়ে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ”টিম মহাকাশ’ এর দলনেতা সুমিত চন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করার জন্য টেক্সাস ইউনিভার্সিটির স্কলারশীপ নিয়ে ১২ আগস্ট যুক্তরাস্ট্রে যাচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর