বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি: নিখোঁজ ১

মোঃ মামুন, ভোলা | ১০ আগষ্ট ২০২২, ২৩:২১

সংগৃহীত

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ভোলার দৌলতখানের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা সাত জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে এক জেলে।

নিখোঁজ জেলে মিজান (২৭) দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আবদুল মালেক মালের ছেলে। তিনদিনেও তার সন্ধান মেলেনি। বুধবার সংশ্লিষ্ট ইউপি সদস্য মোসলেউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ দিন আগে ৮ শ্রমিক (ট্রলারের ভাগি) সহ দৌলতখান থেকে বঙ্গোপসাগরে মাঝি ইসমাইল ট্রলার নিয়ে মাছ শিকারে যান। গত সোমবার রাতে বঙ্গোপসাগরে জাল টেনে তীরে আসার সময় হাতিয়ার বয়ারচর এলাকায় ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

এ সময় পাশে থাকা একটি ট্রলার সাত জেলেকে জীবিত উদ্ধার করলেও মিজান নামের এক জেলে নিখোঁজ রয়েছে। এঘটনার পর থেকে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি।

এদিকে নিখোঁজ মিজানের বাড়িতে এ খবর শুনার পর থেকে শোকের মাতম চলছে।

দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, নিখোঁজ জেলের সন্ধানে আমরা খোঁজ-খবর নিতে আছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর