ফতুল্লায় পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোশতাক আহমেদ শাওন | ১০ আগষ্ট ২০২২, ০২:৫৮

সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নুর নবী (২৩) নামক এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে ফতুল্লার কাশিপুর শান্তিনগর মোড়স্থ মতিউর রহমানের ভাড়াটিয়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত নুর নবী রংপুর জেলার গঙ্গাচড়া থানার হাবু কুটিল পাড়ার জহিরুল হকের পুত্র ও ফতুল্লা মডেল থানার কাশিপুর শান্তিনগর মোড়স্থ মতিউর রহমানের ভাড়াটিয়া। 

নিহতের পরিবারের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সোহাগ চৌধুরী জানায়,নিহত নুর নবী ভোলাইল এন, আর নামক গার্মেন্টসের শ্রমিক। সে রিনা নামক এক নারী কে বিয়ে করেছিলো।তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। 

বনিবনা না হওয়ায় গত রমজান মাসের চতুর্থ রমজানে নিহতের স্ত্রী চলে যায়। এরপর থেকে নিহত নুর নবী তার বোন ও বোন জামাইয়ের সাথে শান্তিনগর মোড়স্থ মতিউর রহমানের বাসায় বসবাস করতো। স্ত্রী চলে যাওয়ার পর থেকে সে কিছুটা হতাশায় ভুগছিলো। 

সোমবার রাত দশটার দিকে নিহত নুর নবী রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমাতে যায়। মঙ্গলবার সকাল সাতটার দিকে নিহতের বোন ডাকতে গেলে কোন সারাশব্দ না পেয়ে দরজা ফাকঁ দিয়ে নিহতের ঝুলন্ত লাশ দেখতে পায়। 

পরে থানায় সংবাদ দিলে পুলিশ সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘরের লোহার আড়ার সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো নুর নবীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব