অধিক মুনাফার আশায় মজুদ: জ্বালানি তেল জব্দ

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ৯ আগষ্ট ২০২২, ০৪:০০

সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১২ হাজার লিটার ডিজেল ও তিন হাজার লিটার পেট্রল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জ্বালানি তেল গুলো বাজেয়াপ্ত করে নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার (৭ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম উপজেলার কেশরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কেশরগঞ্জ বাজারে অধিক লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেল মজুত করেছেন বলে খবর আসে। এ তথ্যের ভিত্তিতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২ হাজার লিটার ডিজেল ও তিন হাজার লিটার পেট্রল জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন দোকান থেকে ১৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪, ৮ ধারা ভঙ্গের জন্য তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জব্দ জ্বালানি তেল নিলামে বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রাখার কোন লাইসেন্স তাদের ছিল না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর