রেক্টিফাইড ও ডিনেচার্ড স্পিরিট বিক্রির দায়ে দুজনের অর্থদন্ড

মোঃ মামুন, ভোলা | ৮ আগষ্ট ২০২২, ০৬:০৪

সংগৃহীত

ভোলার দৌলতখানে হোমিওপ্যাথি এবং হার্ডওয়ার-এর দোকানে রেক্টিফাইড স্পিরিট ও ডিনেচার্ড স্পিরিট বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত ৯ টায় ভোলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দৌলতখানের উপ শহর বাংলাবাজারে অভিযান পরিচালনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, বাংলাবাজার মা মনি হোমিওপ্যাথি দোকানের মালিক বিকাশ পাল ও মেসার্স বিসমিল্লাহ হার্ডওয়ার-এর মালিক দুলাল।

ভোলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহাকারী পরিচালক এ কেএম দিদারুল আলম বলেন, ওই হোমিও এবং হার্ডওয়ার-এর দোকানের মালিকরা দীর্ঘদিন ধরে রেক্টিফাইড ও ডিনেচার্ড স্পিরিট বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মা মনি হোমিওপ্যাথি দোকানে ১১ টি কাঁচের বোতলে সাড়ে ৫ লিটার রেক্টিফাইড স্পিরিট ও মেসার্স বিসমিল্লাহ হার্ডওয়ার এ ২শ ৫ লিটার ডিনেচার্ড স্পিরিট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব