জ্বালানি তেলের দাম বৃদ্ধি : চট্টগ্রামে বন্ধ গণপরিবহণ

সময় ট্রিবিউন | ৬ আগষ্ট ২০২২, ২১:১৩

সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহণ না চালানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ। ভাড়ার হার পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত নগরীতে ঘুরবে না বাসের চাকা।

এদিকে, গতকাল শুক্রবার দিনগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয় অনেক ফিলিং স্টেশন। এতে জায়গায় জায়গায় বিক্ষোভ করেন চালক-মালিকেরা।

মেট্রোপলিটন মালিক গ্রুপের সভাপতি মো. বেলাল বলেন, ‘ভাড়ার হার পুনর্নির্ধারণ না হলে নানা সমস্যা সৃষ্টি হবে। অন্যদিকে, লোকসানে গণপরিবহণ চালানো সম্ভব হবে না। ফলে গণপরিবহণ বন্ধ রাখা হয়েছে।’

এদিকে, গতকাল শুক্রবার জ্বালানি তেলের নতুন দাম ঘোষণার পরপরই চটগ্রামে তেল বিক্রি বন্ধ করে ফিলিং স্টেশন মালিক ও সংশ্লিষ্টরা সটকে পড়েন। নগরীর প্রায় সব পেট্রোল পাম্পই একযোগে বন্ধ হয়ে যায়।

রাত ১১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র।

এ সময় বন্ধ ছিল দামপাড়ার সিএমপি ফুয়েল স্টেশন, ষোলশহর সেনাকল্যাণ, বাদশা মিয়া পেট্রোল পাম্প। ঈদগাহ, বন্দর এলাকাসহ নগরীর অন্যান্য সব পাম্প বন্ধ থাকতে দেখা যায়।

এ সময় বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকসহ মালিকএরা ক্ষোভে ফেটে পড়েন। অনেক জায়গায় তেল না পেয়ে বিক্ষোভ করেন তাঁরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর