নানা আয়োজনে বান্দরবানে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

বান্দরবান প্রতিনিধি | ৬ আগষ্ট ২০২২, ০৩:২৪

সংগৃহীত

নানা আয়োজনে মধ্য দিয়ে বান্দরবানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

৫ আগস্ট (শুক্রবার) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শেখ কামালের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।

পাশাপাশি আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, যবুলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ, পুলিশ এর কর্মকর্তারাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা শেখ কামালের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন করেন।

এসময় পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, বান্দরবান সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী, স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক শেখ সাদেক, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. অংচালুসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর