বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু!

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি | ৩ আগষ্ট ২০২২, ০৪:২০

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেহেনা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন৷

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মজমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রেহেনা বেগম মজমপাড়া গ্রামের মো. একজেল ফরাজির স্ত্রী এবং পাশ্ববর্তী গালা ইউনিয়নের আলমদী গ্রামের আরশেদ প্রামাণিকের বড় মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে রেহেনা বেগম নিজের ঘরের ভিতরে কাজ করছিলেন। এ সময় ঘরে থাকা বৈদ্যুতিক মোটরের তারের সাথে মিশে বিদ্যুৎপৃষ্ট হন। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিটকা আবির মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, "এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।"



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর