ইটনায় পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মুজাহিদ সরকার, ইটনা (কিশোরগঞ্জ) | ৩ আগষ্ট ২০২২, ০২:০৫

সংগৃহীত

কিশোরগঞ্জে ইটনা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে সমবায়ী/সফলভোগীদের ০১ দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

০২ আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলার বিআরডিবি'র প্রশিক্ষণ হলরুমে এই আয়োজন করা হয়। 

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি উপ-পরিচালক মোঃ জহিরুল হক মৃধা, আরও উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহি অফিসার নাফিসা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইলিয়াস হোসাইন, উপজেলা কৃষি অফিসার উজ্জল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণে দুই ধাপে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। 

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জল সাহা, দক্ষভাবে চাষাবাদ করার জন্য কৃষি সম্বন্ধে আলোচনা করেন। 

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, আমরা পল্লী উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এবং চেষ্টা করছি শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য পল্লী উন্নয়নে ১০০% সেবা কার্যক্রম চালানোর। 

বিআরডিবি উপ-পরিচালক মোঃ জহিরুল হক মৃধা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের মাধ্যমেই দেশ গঠনের স্বপ্ন দেখে ছিলেন এবং তিনি কৃষকদের কে নিয়ে কৃষক সমবায় সমিতি গড়ে তুলে ছিলেন। 

ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার বলেন, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ স্যারের অবদানে আমাদের হাওর এলাকায় উন্নয়ন এসেছে। যে হাওর এলাকায় থেকে অন্য কোথাও যেতে হলে নৌকা ছাড়া কোন বিকল্প কিছু ছিল না এখন সেই এলাকায় অল ওয়েদার সড়ক হয়েছে যার ফলে হাওরের পল্লী উন্নয়ন দিনদিন বাড়ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর