জীবননগরে জোর করে বৃদ্ধের জমি দখলের অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৩ আগষ্ট ২০২২, ০১:৫৮

সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে জোর করে এক বৃদ্ধের জমি দখলের অভিযোগ উঠেছে। অবৈধ দখলমুক্ত করার বিষয়ে স্থানীয় পৌরসভা ও পুলিশ প্রশাসনের নির্দেশকেও অমান্য করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ উত্থাপন করেন ভুক্তভোগি নূরুল হুদা।

জীবননগর উপজেলার কাজীপাড়ার বাসিন্দা নূরুল হুদা লিখিত বক্তব্যে দাবী করেন, জীবননগর উপজেলার আশতলাপাড়ার বাসিন্দা আব্দুল গণির ছেলে আব্দুল মাবুদ ২০১৩ সাল থেকে জোর করে তার তিন শতক জমি করে আছেন। এ বিষয়ে জীবননগর পৌরসভায় এবং পরবর্তিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার বরাবর অভিযোগ দেয়া হয়। এতে জীবননগর পৌরসভা ও পুলিশ প্রশাসন সরেজমিন তদন্ত শেষে দাবীকৃত জমি দখলমুক্ত করার নির্দেশ দেন। কিন্তু এসব নির্দেশ উপেক্ষা করে আব্দুল মাবুদ উল্লেখিত জমি পাঁচিল দিয়ে নিজ দখলে রেখেছেন।

নূরুল হুদা আরো বলেন, এ জমি নিয়ে জীবননগর সহকারি জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে। এ মামলায় হেরে যাওয়ার ভয়ে এবং মামলার দীর্ঘসূত্রিতার লক্ষে বিবাদী আব্দুল মাবুদ একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে ভুক্তভোগী নূরুল হুদা ন্যায় বিচার পাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর