নিখোঁজের পরদিন জলাশয় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি | ২ আগষ্ট ২০২২, ০৭:২০

সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর জলাশয় থেকে আব্দুল মজিদ (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০১ আগস্ট) বিকেল ৬টার দিকে বাড়ির পাশের জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মজিদ ভাঙ্গুড়া পৌরসভার রেললাইন পাড়ার আরিফ সরদারের ছেলে।তিনি পেশায় একজন চা বিক্রেতা। চোখে ঠিক মতো দেখতে পেতেন না । 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মজিদকে গত রোববার (৩১ জুলাই) রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা । স্থানীয়রা সোমবার বিকেলে বাড়ির পাশের জলাশয়ে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, ‘বৃদ্ধ লোকটি রোববার রাতের বেলায় কোন এক সময় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে মারা গেছেন । চোখে দেখতে না পাওয়ায় এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। এ ঘটনায় মৃতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর