যুদ্ধের পর মোংলা বন্দরে রাশিয়ান জাহাজ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): | ২ আগষ্ট ২০২২, ০৬:৫৫

সংগৃহীত

রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক মাস ১০ দিন পর মোংলা বন্দরে নোঙ্গর করেছে রাশিয়ান পণ্যবাহী জাহাজ।

সোমবার (১ আগষ্ট) বিকেল ৪ টায় বন্দরের ৬ নম্বর জেটিতে রাশিয়ান পতাকাবাহী" এম ভি কামিল্লা" জাহাজটি নোঙর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, রুপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের ৩৩২৮ দশমিক ২৩৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বিকেলে জাহাজটি মোংলা বন্দরে এসেছে। যুদ্ধ সে দেশের আভ্যন্তরীণ বিষয়। আমদের দেশের চলমান বড় সব প্রকল্পের মেশিনারিজ বা অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশি দেশ থেকে আমদানি করা হয়। তাই নিয়ম অনুযায়ী মোংলা বন্দরে আসে এসব পণ্য। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য কিছুদিন বিরতি থাকলেও রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক ভাল তাই এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে করে পণ্য আসবে বলেও চেয়ারম্যান জানান।

রুপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের জন্য মোংলা বন্দরে আমদানি হওয়া মেশিনারিজ পণ্যের শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান নুরু এন্ড সন্সের মালিক এইচ এম দুলাল বলেন, গত ২৮ জুন রাশিয়ার তামারুক বন্দর থেকে রুপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি ছেড়ে আসে। এ জাহাজে ১৩ জন নাবিক রয়েছেন। বিকেলে জাহাজটি নোঙর করার পর এদিন সন্ধ্যা থেকে পণ্য খালাস শুরু করা হবে বলেও জানান তিনি।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর