পুলিশ সুপার কার্যালয়ের পাশে যুবকের রক্তাক্ত লাশ

মোশতাক আহমেদ শাওন | ১ আগষ্ট ২০২২, ১০:৫৩

সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্য়ালয় সংলগ্ন ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের পাশ থেকে সজিব (১৭) এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার(৩১ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে রক্তাক্ত যুবকের লাশটি উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত সজিব নারায়ণগঞ্জ সদর থানা এলাকার চাষাড়া রামবাবুর পুকুড় পাড় ছোট মসজিদ এলাকার কামাল মিয়ার ছেলে।

প্রতক্ষ্যদর্শীদের বর্ননা মতে, পুলিশ সুপার কার্যালয়ের বরাবর লিংক রোডে একটি যুবকের রক্তাক্ত লাশ পরে ছিলো। কে বা কারা তাকে জখম করেছে তা কেউ সঠিক ভাবে বলতে পারেনি। ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে। তার বুকে জখম রয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর