কলেজ অধ্যক্ষের ওপর হামলা: গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি | ১ আগষ্ট ২০২২, ০০:৪৭

সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া কলেজের অধ্যক্ষ মো.মহি উদ্দিনের (৫৫) ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মাইন উদ্দিন শাহীন (৪৮) চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার তপদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।

রোববার (৩১ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাটখিল বাজারের সিএন্ডবি রাস্তা সংলগ্ন সততা অটো দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই ভুক্তভোগী অধ্যক্ষ বাদী হয়ে চাটখিল থানায় অভিযুক্ত মাইন উদ্দিন শাহীনের (৪৮) বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শনিবার রাতেই আসামিকে চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার তপদার বাড়ি থেকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে চাটখিল বাজারের একটি দোকান থেকে সোমপাড়া কলেজের প্রয়োজনীয় বৈদ্যুতিক মাল ক্রয় করে ফেরার পথে সন্ত্রাসী শাহিন অধ্যক্ষ মহি উদ্দিনের পথ রোধ করে এলোপাতাড়ি কিল, ঘুষি দিয়ে জখম করে। এরপর শাহীনের হাতে থাকা লোহার রেঞ্জ দিয়া তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। শেষে হামলাকারীরা তার পরিহিত জামা কাপড় ছিঁড়ে পকেট থেকে দশ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা হামলার শিকার অধ্যক্ষের শৌরচিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বলেন, এ ঘটনায় হামলার শিকার অধ্যক্ষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর