যৌথ অভিযানে চোরাই পথে আনা গরু আটক

বান্দরবান প্রতিনিধি | ৩১ জুলাই ২০২২, ২৩:৫৩

সংগৃহীত

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযান চালিয়ে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আনা ৪৪ টি গরু ও ২৮ টি মহিষ আটক করেছে টাস্কফোর্স।

২৯ জুলাই শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আওতাধীন নয়াপাড়া ইউনিয়নের শৈলকুঠি রিসোর্ট এর পিছনে বাচামৃত চর এলাকায় অভিযান আটক করা হয়।

৩১ জুলাই রবিবার সকালে বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে ৫৭ বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, চোরাকারবারীরা মিয়ানমারের অবৈধ চোরাই পথে বিপুল সংখ্যক গরু ও মহিষ নিয়ে এসে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিজিবি, পুলিশ এবং আনসার সদস্য নিয়ে গঠিত একটি টাস্কফোর্স দল নয়াপাড়া ইউনিয়নের বাচামৃত চর এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় চোরাই পথে আনা ৪৪ টি গরু ও ২৮ টি মহিষ আটক করেন। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু ও মহিষ উক্ত স্থানে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে আটককৃত গরু ও মহিষ গুলো বিজিবি আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) সদর দপ্তরে আনা হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) উপ-অধিনায়ক মেজর শাহ মো. শাকিল আলম জানান, আটককৃত গরু ও মহিষের বাজার মূল্য আনুমানিক এক কোটি দুই লক্ষ পচানব্বই হাজার টাকা কাছাকাছি। আগামীতে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।চোরা চালান বন্ধে ৫৭ বিজিবি বদ্ধ পরিকর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর