নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গন কর্তন, স্ত্রী গ্রেপ্তার  

মোশতাক আহমেদ শাওন | ৩০ জুলাই ২০২২, ০৫:৪৫

সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরতর আহত অবস্থায় ভুক্তভোগী রিপন (৩০) কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশে পাশের লোকজন অভিযুক্ত স্ত্রী নাদিয়া ইশরাত শিলা (২৫) কে আটক করে পুলিশে দেয়। 

বৃহস্পতিবার রাতে মিজমিজি সিআই খোলা এলাকার বাদশার বাড়ীতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাতেই শিলা (২৫) কে আসামি করে ভুক্তভোগীর মা মমতাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

অভিযুক্ত শিলা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার নাওডোবা এলাকার মৃত ইউসুফ মোল্লার মেয়ে। তিনি বর্তমানে তার স্বামী মো. রিপনের সাথে সিদ্ধিরগঞ্জের মিজমিজির সিআই খোলা এলাকার বাদশার বাড়ীতে ভাড়া থাকতেন।

এজহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী রিপন হঠাৎ ঘুম হইতে উঠে দেখে যে তার পরনের লুঙ্গি ভেজা এবং তার বিশেষ অঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে এবং তার স্ত্রী রুমে নাই। তখন তিনি রুমের লাইট জ্বালিয়ে দেখে, তার বিশেষ অঙ্গ কাটা এবং বিচ্ছিন্ন।

তিনি চিৎকার করলে পার্শ্ববর্তী কক্ষের ভাড়াটিয়া এসে তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং আশে পাশের লোকজন তার স্ত্রী শিলাকে আটক করে পুলিশে দেয়।

পুলিশ জানায়, অভিযুক্ত নাদিয়া ইশরাত শিলা পূর্ব আক্রোশ বসত তার স্বামী রিপনকে ঘুমন্ত অবস্থায় ধারালো ব্লেড দিয়া বিশেষ অঙ্গ কেটে গুরুত্বর রক্তাক্ত ও জখম করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর