সিদ্ধিরগঞ্জে চোরাই ডিজেলসহ জ্বালানি তেল চোরাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার 

মোশতাক আহমেদ শাওন | ৩০ জুলাই ২০২২, ০৪:৪৮

সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৬০০ লিটার চোরাই ডিজেলসহ জ্বালানি তেল চোরাই চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গ্রেপ্তারকৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার মালিগাঁও গ্রামের মো. আঃ রহিমের ছেলে মো. ইসমাইল হোসেন (৩২) ও ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গড়পয়ারী গ্রামের ওহেদ আলীর ছেলে মো. আলতাফ হোসেন (৪৫)। 

এ সময় চোরাই ডিজেল তেল পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করে র‌্যাব। শুক্রবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।  

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল ২৮ জুলাই বৃহস্পতিবার বিকালে সোনামিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই চোরাই ডিজেলসহ মো. ইসমাইল হোসেন ও মো. আলতাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় চক্রের সংঘবদ্ধ সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করে থাকে। তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর