ডেমরায় স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করায় কিশোর গ্যাং প্রধান গ্রেফতার

সালেহ আহমেদ, ডেমরা | ২৭ জুলাই ২০২২, ০৬:৫১

সংগৃহীত

রাজধানীর ডেমরা শান্তিবাগ এলাকার শামসুল হক খান স্কুল এন্ড কলেজের সামনে স্কুল গামী ছাত্রীদের উত্ত্যক্ত করায় ডেমরা যাত্রাবাড়ী এলাকার কুখ্যাত চাঁদাবাজ কিশোর গ্যাং গ্রুপের লিডার সিয়ামকে আটক করেছে র‍্যাব-১০।

মঙ্গলবার ২৬ জুলাই র‍্যাব-১০গোয়েন্দারা তাকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, সিয়াম এলাকার কিশোর গ্যং প্রধান। সিয়াম ফুটপাতে হকারদের কাছ থেকে এবং ব্যাটারি চালিত অটো রিক্সার চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করত।

র‍্যাবের হাতে আটক সিয়াম নিজেকে পুলিশের আইজিপি বেনজির আহমেদের ভাগ্নে পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। 

মাতুয়াইল শান্তিবাগ, বাদশা মিয়া রোড, ফার্মের মোড়, ডগাইড় এলাকায় শতাধিক উঠতি বয়সী ছেলেদের নিয়ে তার একটি কিশোর গ্যাং বাহিনী রয়েছে। 

সে পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। নিরীহ মানুষকে নানা সময়ে মাদক দিয়ে মিথ্যা নাটক সাজিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে অর্থ আদায় করত। 

সিয়ামের আটকের খবর পেয়ে শান্তিবাগ এলাকায় মানুষের মাঝে আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মাতুয়াইল শান্তিবাগ এলাকায় মানুষের শান্তি বিনষ্টকারী সিয়ামকে গ্রেফতার করায় র‍্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকাবাসী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব