মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির টাকা প্রদান

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি | ২৬ জুলাই ২০২২, ০৬:৩৯

সংগৃহীত

মাগুরা শ্রীপুরের খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত "৮৭ ফাউন্ডেশন"এর উদ্যোগে গরীব- মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।

শ্রীপুর উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭জন গরীব-মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতি ৩ মাস অন্তর এ বৃত্তির টাকা প্রদান করা হয়।

২৫ জুলাই সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ৮৭ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী ডাক্তার মোঃ সাইফুল ইসলাম মৃধা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও হাট শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ।

৮৭ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ৮৭ ফাউন্ডেশনের সহসভাপতি ও শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মঈদুল ইসলাম, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, খামারপাড়া এস আই আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ৮৭ ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক মোঃ আমির হামজা, খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক রাজকুমার মন্ডলসহ আরো অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর