রোগ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি | ২৫ জুলাই ২০২২, ২০:০৫

সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গলায় লুঙ্গি পেঁচিয়ে এক ব্যক্তি আত্নহত্যা করেছেন।

নিহত শহীদুল ইসলাম (৫৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খিরিহাটি গ্রামের রুইর বাড়ির সিরাজুল হকের ছেলে।

সোমবার (২৫ জুলাই) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিরিহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুময়ান কবির এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহত শহীদ বাড়ির পাশে একটি ছোট দোকান করে জীবিকা নির্বাহ করত। দীর্ঘদিন থেকে সে হাঁপানি রোগে ভুগছিলেন। হাঁপানিজনিত রোগে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশে প্রজেক্টের পাড়ে গলায় লুঙ্গি বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এমন সংবাদ পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে, স্থানীয়দের কারো কারো দাবি অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করতে পারেন।

পরিদর্শক তদন্ত আরো জানান, সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ফেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর