রূপগঞ্জে দিনদুপুরে অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর

মোশতাক আহমেদ শাওন | ২৫ জুলাই ২০২২, ০৯:৪৭

সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনদুপুরে একটি স্বর্ণালংকারের দোকানে অস্ত্র দেখিয়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই দোকানমালিককে মারধর করা হয়েছে।

রূপগঞ্জের মুড়াপাড়া বাজারে শনিবার (২৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যবসায়ীর নাম রানা পোদ্দার।

রানা পোদ্দার জানান, শনিবার দুপুরে তাঁর প্রতিষ্ঠান পোদ্দার জুয়েলারি ওয়ার্কশপের সামনে সাত–আটজন তরুণ অবস্থান নেন। তাঁদের মধ্যে দুজন দোকানের ভেতরে প্রবেশ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। 

চাঁদা দিতে রাজি না হলে এক তরুণ কোমরে থাকা পিস্তল বের করে রানার দিকে তাক করেন। তাতেও চাঁদা না দিলে তরুণেরা দোকানের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে মারধর করেন। তখন দোকানে থাকা কর্মচারীরা ডাকাত বলে চিৎকার করলে ওই তরুণেরা পালিয়ে যান।

এদিকে, সিসিটিভির ফুটেজ দেখে অস্ত্রধারী তরুণকে শনাক্ত করেছেন মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়া। তিনি জানান, অস্ত্রধারী ওই তরুণের নাম ফাহিম মোল্লা। ফাহিম মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেলিম মোল্লার ছেলে। ঘটনার পর থেকে মুড়াপাড়া বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে আছে বলে জানান মানিক মিয়া।

ফাহিম মোল্লার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ফাহিমের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় তার বাবা সেলিম মোল্লার সঙ্গে। তিনি বলেন, ফাহিম সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ঘটনার পর ফাহিম বাড়িতে আসেনি। তার মুঠোফোনও বন্ধ। ফাহিমের অস্ত্রের উৎস সম্পর্কে কিছু জানেন না বলেও দাবি করেন সেলিম মোল্লা।

ঘটনার পর থেকে পরিবারের লোকজনের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত আছেন বলে জানান রানা পোদ্দার। তিনি বলেন, বাজার কমিটির নেতাদের সঙ্গে পরামর্শ করে এ ঘটনায় মামলা করবেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় রোববার বিকেল পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত করা হচ্ছে। অস্ত্রধারীকে আটকের চেষ্টা চলছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর