জাল টাকা বিক্রি: ব্যবসায়ীর ১৪ বছরের কারাদণ্ড

মোঃ শফিকুল ইসলাম, পিরোজপুর | ২৫ জুলাই ২০২২, ০৩:২৩

সংগৃহীত

 

পিরোজপুরে জাল টাকার নোট বিক্রির দায়ে জাকির হোসেন হাওলাদার(৪০) নামে একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন বিচারক।

রবিবার(২৪ জুলাই) দুপুরে পিরোজপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ২ এর আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

জাকির হোসেন হাওলাদার জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের মৃত মোনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর ইকড়ি বাজারে জাল টাকার নোট বিক্রির সময়ে জাকির হোসেন হাওলাদারকে আটক করে পুলিশ। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৪ মে আসামিকে অভিযুক্ত করে মামলার চার্জশীট জমা দেন।

এ মামলায় সাক্ষীর সাক্ষ্য শেষে রায় দেন বিচারক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর