জীবননগরে অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২৫ জুলাই ২০২২, ০০:২৪

সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে অটোরাইস মিলের বয়লার বিস্ফোরণে ফয়সাল হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার পেয়ারাতলা নামক স্থানে মা-বাবা এগ্রোফুড নামের একটি রাইস মিলে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল পাশের লক্ষ্মীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি একই রাইস মিলে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে ফয়সাল হোসেন মা-বাবা এগ্রোফুডের একটি পুরাতন বয়লার মেরামতের কাজ করছিলেন। হঠাৎ বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যান ফয়সাল।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর