পঞ্চগড়ে মৃত্যুর পর জানা গেল ব্যক্তির গোপনাঙ্গ কর্তনের বিষয়টি

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ২৩ জুলাই ২০২২, ০৮:৪৬

সংগৃহীত

পঞ্চগড়ে রুস্তম আলী (৪৫) নামে ব্যক্তির মৃত্যুর পর গোসল করাতে গিয়ে গোপনাঙ্গ কর্তনের বিষয়টি জানতে পারে স্থানীয়রা। পরে স্থানীয়রা সদর থানা পুলিশকে বিষয়টি জানায়।

আজ শুক্রবার (২২ জুলাই) দুপুরে পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের সালুকপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত রুস্তম আলী ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রুস্তম আলী নামে ওই ব্যক্তির হঠাৎ মৃত্যু হয়। মৃত্যুর পর দুপুরে জানাযার নামাজের প্রস্তুতির আগে মরদেহের গোসল করাতে নিয়ে গিয়ে গোপনাঙ্গে কাটা দাগ দেখেন স্থানীয়রা।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা জরুরী পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর