বরগুনা পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বরগুনা জেলা প্রতিনিধি | ২২ জুলাই ২০২২, ২৩:০১

সংগৃহীত

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  উঠেছে। বর্ষা মৌসুম আসলেই জনসাধারণের কষ্ট  সীমাহীন দুর্ভোগ সৃস্টি হয় উপকুলীয় জেলা বরগুনায়।

কারন পায়রা ও বিষখালী এবং বলেশ্বর নদী  ঘেরা এই জেলা। জোয়ারের পানি বাড়তে থাকায় ভেরি বাধ ভেঙ্গে জোয়ারের পানি ঢুকে পরে লোকালয়ে। এতে জনজীবন অতিষ্ট হয়ে পরে। সেই সুযোগ কাজে লাগিয়ে জরুরী রক্ষনা বেক্ষন কাজ পাউবো কর্মকর্তা তাদের পছন্দের ঠিকাদারকে নামমাত্র টাকায় যেনতেন ভাবে করিয়ে নেয় এবং আয় করে অবৈধ ভাবে অনেক অর্থ। কাজ নাজুক হওয়ায় যা পরবর্তিতে আবার জনসাধারণের ভোগান্তির কারন হয়ে দাঁড়ায়।

গত রবিবার থেকে জোয়ারের পানিতে বরগুনা জেলার ছয়টি উপজেলায় কমবেশী বেড়ীবাঁধ  ক্ষতিগ্রস্থ হয়, এমন কি তালতলি, পাথরঘাটা বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে ঢুকে জনজীবন অতিষ্ট হয়ে পরে। মানুষ অন্যত্র, বাঁধে অথবা উঁচু স্থানে আশ্রয় নেয়।

স্থানীয় পৌর শহরের রাসেল জানান, বরগুনা পৌর শহরের ভারানী খালের পাশের বাঁধ ভেঙ্গে  যাওয়ার কারনে এলাকার চাহিদা অনুযায়ী  কোন প্রচার প্রচারনা ও টেন্ডার ছাড়া এস এস এবং শাহ জালালের পছন্দের ঠিকাদার আবুল কালাম আজাদকে কাজ দেয় পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদার যেনতেন ভাবে দায় সারা গোছের নাজুক পাইলিং দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করার ধান্দা করছে।  

স্থানীয় সিদ্দিকুর রহমান বলেন, এসব কাজগুলো ঠিকাদারদের দিয়ে না করিয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে করানো হলে কাজের মান ভাল হত।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে পাউবো অফিসে উপ-সহকারী প্রকৌশলী শাহা জালাল এর নিকট গিয়ে এস্টিমেটের ফটোকপি চাইলে আমার কাছে নাই বলে জানান এবং বলেন কাজ শেষ হয়ে গেছে। পরে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন আমার বাড়ি গোপালগঞ্জ, জানেন? আপনি উপ-বিভাগীয় প্রকৌশলী বিপন শাহার কাছে যান।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, কি হয়েছে, এটা ইমারজেন্সি কাজ, ঠিকাদার বিল পাবে আগামী বছর জুন মাসে। এখানে ১০ লাখ টাকার কাজ, তবে আপনাদের অভিযোগ আমি লোক পাঠিয়ে দেখবো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব