শেরপুরে মুজিববর্ষের উপহার জমিসহ ঘর পেলো আরও ১৬১ ভূমিহীন গৃহহীন পরিবার

মো. রাজন মিয়া, শেরপুর | ২২ জুলাই ২০২২, ০৩:৩২

সংগৃহীত

সারাদেশের ন্যায় শেরপুরেও মুজিববর্ষের উপহার হিসেবে জমিসহ ঘর পেলো আরও ১৬১ ভূমিহীন গৃহহীন পরিবার।

তৃতীয় পর্যায়ের দ্বিতীয় বরাদ্দে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৭৯ হাজার টাকা। এ নিয়ে জেলায় ৯৪৮টি পরিবারকে পূনর্বাসিত করা হলো।

২১জুলাই (বৃহস্পতিবার) দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর বিতরন অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে জেলার ৫টি উপজেলার তৃতীয় পর্যায়ের ১৬১টি ঘর জমির দলিলসহ উপকারভোগীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এর আগে প্রথম পর্যায়ে ৫ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ১৯১টি পরিবারকে, দ্বিতীয়পর্যায়ে ৪ কোটি ৮০ হাজার টাকা ব্যয়ে ১৬৭টি পরিবারকে এবং তৃতীয় পর্যায়ে প্রথম বরাদ্দে ৪ কোটি ৫ লাখ ৬০ হাজারটাকা ব্যয়ে ১৬৯টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

এবার ৪ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ১৬১টি পরিবারকে পূনর্বাসিত করা হলো। 

এ সময় বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেরপুর জেলা যুবলীগের সভাপতি ও ১ নং কামারেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা সহ জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর