বরগুনায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছিনতাই এর অভিযোগ

তালুকদার মোঃ মাস্উদ, বরগুনা জেলা প্রতিনিধি | ২২ জুলাই ২০২২, ০২:৪৯

সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগ সহসভাপতি নাইজুর রহমান(২৩) এর বিরুদ্ধে এক বৃদ্ধ ও তার ছেলেকে পিটিয়ে টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে।

আমতলী থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের হাবিবুল্লাহ চৌকিদারের স্ত্রীর সঙ্গে নাইজুর রহমান নয়নের পরকীয়া সম্পর্ক রয়েছে। এর জেরে সম্প্রতি হাবিবুল্লাহর স্ত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর গত ১৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে পরকীয়া প্রেমিক নয়ন ও তার লোকজন রাস্তায় একা পেয়ে পরকীয়া প্রেমিকার স্বামী হাবিবুল্লাহ ও তার পিতা ওমর আলীকে মারধর করে। এ সময় ওমর আলীর কাছে মেয়ের বিবাহের কেনাকাটা করার জন্য থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা  ছিনিয়ে নিয়ে যায়। 

ঐ ঘটনায় বৃদ্ধ ওমর আলী ছাত্রলীগ নেতা নয়ন (২৩), রাসেল (২৫), সাইফুল ইসলাম (২৪), আলিফ (২৪) অজ্ঞাত আরও কয়েকজনের নামে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আমতলী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নয়নের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি সংযোগটি কেটে দেন।

এ বিষয়ে আমতরী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুবুল ইসলাম বলেন, ঐ দিনের ঘটনা আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ওসি (তদন্ত) রণজিৎ কুমার সরকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২