চৌদ্দগ্রামে শিশু পুত্রকে হত্যা করলেন মা

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ২০ জুলাই ২০২২, ০৬:৩৬

সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে আরাফাত হোসেন (১) নামের শিশু পুত্রকে পানিতে ফেলে হত্যা করলেন মা। মৃত আরাফাত হোসেন উপজেলার কাশিনগর ইউনিয়নের বারিয়া গ্রামের রুকসানা আক্তারের পুত্র। রুকসানা একই গ্রামের আমান উল্লাহ আমানের মেয়ে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে রুকসানা আক্তার নিজ বাড়ীতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটান।

স্থানীয়রা জানান, বাড়ীর আশেপাশের লোকজন পুকুরে মৃত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে আসে।  

রুকসানার পিতা আমান উল্লাহ জানান, আমার মেয়ের স্বামীর নাম মো: ইব্রাহীম, বাড়ী বরিশাল। ২ বছর আগে তার বিয়ে হয়। আমার মেয়ে মানসিক বিকারগ্রস্ত। বিয়ে দেয়ার কিছুদিন পর সে স্বামীর বাড়ী থেকে চলে আসে। তাকে দীর্ঘদিন মানসিক চিকিৎসা করিয়েছি, সুস্থ হয়নি। আগেও কয়েকটি দূর্ঘটনা ঘটিয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভ রঞ্জন চাকমা জানান, "ঘটনা জানার পর পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের জন্য মা রুকসানা আক্তারেকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে"।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর