ডেমরায় যুবককে বেধড়ক মারধর ও কুপিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা

সালে আহমেদ, ডেমরা | ২০ জুলাই ২০২২, ০৪:৫৩

সংগৃহীত

রাজধানীর ডেমরায় পূর্ব শত্রুতার জের ধরে মো. সুজা (৩০) নামে এক যুবককে বেধড়ক মারধর করে ও চাপাতিসহ চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় দুর্বৃত্তরা সুজার ডান হাতে চাপাতি দিয়ে কোপ দেওয়ায় গুরুতর রক্তাক্ত জখম হয় সে। পরবর্তীতে চাইনিজ কুড়াল দিয়ে সুজার ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে কোপায় দুর্বৃত্তরা। 

এ ঘটনায় সোমবার দিবাগত রাতে ডেমরা থানায় ভুক্তভোগীর খালাতো ভাই মো. ফোরকান আহম্মেদ অভিযুক্ত ৩ জনসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে মামলা করেন। 

গত ৯ জুলাই ডেমরার ডগাইর নতুনপাড়া ভূঁইয়া মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলো- ডেমরার ডগাইর এলাকায় বসবাসরত বরিশালের মুলাদি থানার ছবিপুর গ্রামের আ.করিম গাজীর ছেলে মো.ইমরান গাজী (৩০), ডগাইর এলাকার স্থানীয় মৃত হাফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে ওমর ফারুক (২৫) ও একই এলাকার কাউছার (২৪)। তবে আসামিরা বর্তমানে পলাতক রয়েছে বলে জানা গেছে। 

ভুক্তভোগীর পরিবারের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, গত ৯ জুলাই রাতে ভুক্তভোগী সাজু ও তার খালাত ভাই ফোরকান অটোরিকশাযোগে ডগাইর নতুন পাড়া এলাকা দিয়ে বাড়ীতে যাচ্ছিলো। এ সময় অভিযুক্তরা তাদের গতিরোধ করে সাজুকে পূর্ব শত্রুতার জেরে বেধড়ক মারধর করে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে। দ্রুত ওই পলাতকদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর