মাগুরায় পুলিশের নির্যাতনের কারণে পরিবহণ শ্রমিকের মৃত্যুর অভিযোগ

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি | ১৮ জুলাই ২০২২, ০৯:১৬

সংগৃহীত

মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়িতে আবদুস সালাম (৪৫) নামে ওয়াপদা টিকেট কাউন্টারের এক কর্মচারীর পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত আবদুস সালাম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, শনিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের রাশেদ নামে এক ব্যক্তি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা বাজার বাসস্ট্যান্ডে যায়। এ সময় কে.লাইন টিকেট কাউন্টারে কর্মচারী আবদুস সালামের সঙ্গে ওই যাত্রীর কথা কাটাকাটি হয়। তাদের কাছ থেকে টিকেট ক্রয় না করায় পরিবহন শ্রমিক আবদুস সালাম ও মামুন সহ কয়েকজন রাশেদ নামের ওই যাত্রীকে মারধর করে।

এ ঘটনার পর হয়রানির শিকার ওই যাত্রী পুলিশের ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চাইলে নাকোল ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল ঘটনাস্থলে পৌঁছে কাউন্টারের কর্মচারী আবদুস সালামকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে সে অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর জানাজানি হলে স্থানীয় পরিবহন শ্রমিক ও এলাকাবাসী রাস্তা অবরোধ ও টায়ারে অগ্নি সংযোগ করে বিক্ষোভ করতে থাকেন পরবর্তীতে পুলিশ এসে পরিবেশ স্বাভাবিক করে।

স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সালাম নামে ওই ব্যক্তিকে ধরে নিয়ে এসআই জামাল বুকে পিঠে লাথি সহ নানাভাবে নির্যাতন চালিয়েছে। যার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করে বিষয়টি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর