ফরিদপুরের ডুমাইন ইউপি নির্বাচন কেন্দ্র করে পাল্টা পাল্টি অভিযোগ

এহসান রানা, ফরিদপুর | ১৭ জুলাই ২০২২, ২৩:২৪

সংগৃহীত

ফরিদপুরে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইতে গিয়ে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আনারস) চেয়ারম্যান প্রার্থী শাহ আসাদুজ্জামান তপনের সমর্থিত নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন কয়েকজন নৌকার সমর্থিত কর্মী বলে দাবী করেছেন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খুরশীদ আলম মাসুম (নৌকা)। এ ঘটনায় শুক্রবার দেড়শ জনের বিরুদ্ধে মধুখালী থানায় মামলা হয়েছে।

আওয়ামীলীগের প্রার্থী মো. খুরশিদ আলম মাসুম জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে নৌকা প্রতিকের পক্ষে ভোট চাওয়া শেষে কয়েকজন কর্মী ডুমাইনের দিকে ফিরছিলেন।

গজারিয়া বিল এলাকায় আসলে স্বতন্ত্র প্রার্থী (আনারস) শাহ আসাদুজ্জামান তপনের নেতা কর্মীরা তাদের গতিরোধ করে তাদের সমর্থিতদের নিয়ে হামলা চালিয়ে মারধর করে। এতে শাহিনুর রহমান (৫৫), বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসেন মোল্লা (৭৩), কাজী ঈদুল (৩২), সজিব মোল্লা (৩২) সহ অন্তত পাঁচজন আহত হন।

তিনি জানান, এ ঘটনায় তিনি (মো. খুরশীদ আলম মাসুম) বাদী হয়ে স্থানীয় আজাদ মাহাবুব ও অতিয়ার রহমান মেম্বার সহ ৩৫ জনের নাম উল্লেখ করে আরো এক থেকে দেড়শ জনকে আসামী করে মধুখালী থানায় মামলা দায়ের করেন।

এদিকে এ হামলার অভিযোগ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী শাহ আসাদুজ্জামান তপন (আনারস) জানান, নৌকার ভোট চাওয়ার উসিলায় ভোটারদের হুমকী ধামকী দিচ্ছিলো কিছু বহিরাগতরা। খবর পেয়ে আমার লোকজন সেখানে যায় এবং পুলিশকে জানায়। স্থানীয়রাই তাদের মারধর করেছে বলে দাবী করেন তিনি।
এ প্রসঙ্গে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে, পুলিশ আসামীদের আটক করার চেষ্টা চালাচ্ছে। তিনি জানান, এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব