মাগুরায় পাট কাটার সময় বল্লার কামড়ে যুবকের মৃত্যু

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি | ১৭ জুলাই ২০২২, ০৩:১৫

সংগৃহীত

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া চরপাড়া গ্রামে বল্লার কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার ১৬ জুলাই সকাল ৭.৩০ টার সময় আমুড়িয়া চরপাড়ার মাছডাঙ্গী বিলের মাঠে পাট কাটার সময় বল্লার কামড়ে যুবকের আকস্মিক মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ইরাদ আলী মোল্লা (২৮), পিং- ওয়াজেদ মোল্লা, সাং- আমুড়িয়া চরপাড়া আজ সকালে মাঠে পাট কাটার সময় হঠাৎ করে পাটের পাতার মধ্যে লুকিয়ে থাকা প্রায় একশত বল্লার কামড়ে যুবক তীব্র চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। 

এরপর সাথে থাকা লোকজন ইরাদ আলী কে দ্রুত মাঠ থেকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসক তুষার আলীর কাছে নিয়ে যায়। গ্রাম্য চিকিৎসক তুষার দ্রুত যুবকের শরীরে ইনজেকশন পুশ করে। শরীরে ইনজেকশন পুশ করার পর ইরাদ আলীর অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিক মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে ইমারজেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

নিহত ইরাদ আলীর ২ ছেলে ও স্ত্রী রয়েছে এবং তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর