পাবনায় সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

পাবনা প্রতিনিধি | ১৬ জুলাই ২০২২, ০৯:২৮

সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছে। 

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার জালাপুর নতুনপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল হোসেন (৩০), রবি চানের ছেলে সুরুজ্জামান (৩৯) এবং তাদের চাচা জুরান মোল্লার ছেলে আব্দুল মতিন (৬০)। নিহতরা একই পরিবারের আপন চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানান, ঘটনার সময় নিহতরা একটি মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে পাবনার ফরিদপুর উপজেলার ডেমরার দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি ছোট পাথাইলহাট এলাকা অতিক্রমকালে একটি অটোভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দিলে আব্দুল মতিন ঘটনাস্থলেই মারা যান। আহত সুরুজ্জামান ও জুয়েলকে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব