নারায়ণগঞ্জে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ

মোশতাক আহমেদ শাওন | ১৬ জুলাই ২০২২, ০৬:৩৮

সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক তরুণীকে প্রেমের ফাঁদে পেলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক ধর্ষণ করেছে প্রতারক প্রেমিক রফিকুল ইসলাম (২৩)।

অনেকবার বিয়ের আশ্বাস দিলেও সর্বশেষ শুক্রবার (১৫ জুলাই) প্রতারক রফিকুল ইসলাম ভুক্তভোগীকে চুড়ান্তভাবে জানিয়ে দেয় সে বিয়ে করবে না। এ ঘটনায় ভুক্তভোগী তার বাবা-মাকে নিয়ে আড়াইহাজার থানায় গিয়ে নিজে বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচগাঁও এলাকার নয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। প্রতারক প্রেমিক লম্পট রফিকুল ইসলাম

মোল্লাপাড়া গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক হাওলাদার জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে রফিকুল ওই তরুণীকে ইতোপূর্বে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছেন এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়।

সর্বশেষ ৯ জুন রফিক ওই তরুণীকে সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ি থেকে ডেকে নিয়ে ঘুরতে যান। পরে নয়াপাড়ার ইদ্রিসের পুকুরপাড়ে নিয়ে যুবকটি ফের বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করতে চাইলে তরুণী অস্বীকার করেন। 

এ সময় প্রেমিক রফিকুল জোর করে তরুণীকে ধর্ষণ করে এবং ধর্ষণ শেষে প্রতিশ্রুতি দেয় যে, ১৩ জুলাই তাকে বিয়ে করবে। নির্ধারিত দিনে রফিকুল বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ ব্যাপারে আড়াইহাজার তরুণী বাদী হয়ে শুক্রবার আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর