স্বামীর জন্য খাবার নিয়ে যাবার সময় ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত

পাবনা প্রতিনিধি | ১৬ জুলাই ২০২২, ০৪:১৮

সংগৃহীত

মাঠে থাকা স্বামীর জন্য খাবার নিয়ে যাবার সময় ট্রেনের ধাক্কায় নিলুফা খাতুন (৫২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। 

শুক্রবার (১৫ জুলাই) সকালে পাবনার সাঁথিয়া উপজেলার বিষ্ণুপুর পুর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিলুফা বিষ্ণুপুর গ্রামের কৃষক শহীদ আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী নিজ জমিতে কৃষি কাজ করছিলেন। সকালে স্বামীর জন্য খাবার নিয়ে ট্রেন লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন গৃহবধু নিলুফা। এমন সময় ঢালারচর থেকে ছেড়ে আসা আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সাঁথিয়া থানা পুলিশ।

নিহতের স্বামী শহীদ আলী বলেন, খুব ভোরে আমি কৃষি জমিতে কাজ করতে গেছি। বাড়িতে আসতে দেরি হবে বলে স্ত্রীকে ফোন করে সকালের খাবার নিয়ে আসতে বলি। খাবার নিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারা গেছেন তিনি। 

তিনি বলেন, এর আগেও এই রুটে অনেক মানুষ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সেজন্য ট্রেন লাইন পার হওয়ার সময় সাবধান হওয়ার কথা বলেছিলাম।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ট্রেনের ধাক্কা খেয়ে পাশের খুটিতে লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঈশ্বরদী জিআরপি পুলিশে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, ঘটনা জানার পর জিআরপি পুলিশের একটি টিম মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব