দেবীগঞ্জে মায়া ক্লিনিকে প্রশাসনের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় | ১৫ জুলাই ২০২২, ২২:২১

সংগৃহীত

জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশ অমান্য করে পঞ্চগড়ের দেবীগঞ্জে মায়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজারিয়ান অপারেশন চালু রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেছেন স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার রাত ১১ টায় সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এই সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. স্বপূর্ণ সাহা এবং দেবীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার জানান, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ধারা ৮ অমান্য এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ এবং ৫৩ ধারার ব্যত্যয় ঘটায় ক্লিনিক মালিক আতাউর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৩১ মে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. রফিকুল হাসান মায়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের নিবন্ধন না থাকায় সিজারিয়ান অপারেশন বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু কিছু দিন বন্ধ থাকার পর সিভিল সার্জনের নির্দেশ অমান্য করে কোন অনুমতি ও বৈধ কাগজ ছাড়াই পুনরায় সিজারিয়ান অপারেশন চালু করেন ক্লিনিক কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় প্রশাসন অভিযান পরিচালনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর