মোংলায় অজগর উদ্ধার ও অবমুক্ত

আলী আজীম, মোংলা, বাগেরহাট | ১৫ জুলাই ২০২২, ২০:৫৬

সংগৃহীত

মোংলার লোকালয় থেকে ৩ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সারে ৯ টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বৈদ্দ‍্যমারী গ্রামের নুরুল ইসলামের দোকানের পাশ থেকে এটি উদ্ধার করা হয়। পরে অজগরটিকে গহীন বনে অবমুক্ত করা হয়।

সহ ব‍্যবস্থাপনা সংগঠন চাঁদপাই রেঞ্জ এর কোষাধ্যক্ষ ও পিপলস ফোরামের সাধারণ সম্পাদক চাঁদপাই রেঞ্জ ভিসিএফ সভাপতি গোড়া বুড় বুড়িয়া ভিসিএফ মোঃ আল আমিন বলেন, বৈদ্দ‍্যমারী গ্রামের নুরুল ইসলামের দোকানের পাশ থেকে ছাইফুল হাওলাদার আমাকে ফোনে বিষয়টি জানালে আমি সাপটিকে মারতে নিষেধ করি ও বিভাগীয় বন কর্মকর্তার বেলায়েত হোসেন'র নির্দেশে নিজে ঘটনাস্থলে গিয়ে বাচ্চা আজগর সাপ উদ্ধার করি এবং জিউধরা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদির অনুমতিক্রমে গোড়া বুড়বুড়িয়ার পাশে সুন্দরবনে অজগরটিকে অবমুক্ত করি।

বিষয়টি নিশ্চিত করে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদির বলেন, সুন্দরবন ইউনিয়নের বাঘবন্ধু ও ওয়াল্ডটিমের সদস্য মোঃ আল আমিন হোসেনের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট, ওজনে প্রায় ২কেজি। তিনি আমাকে ফোনে বিষটি জানালে আমি তাকে সাপটিকে অবমুক্ত করতে বলি।

পরবর্তীতে রাত ১০ টার দিকে অজগরটি গোড়া বুড়বুড়িয়ার পাশে গহীন বনে সাপটিকে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, আপনারা এগুলোর কোনো ক্ষতি করবেন না, দেখামাত্র আমাদের বলবেন। আমরা ফরেস্ট বিভাগ ও আমাদের স্বেচ্ছাসেবক আছে তারা দ্রুত উদ্ধার করার চেষ্টা করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব