ফরিদপুরে যশোরে যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল 

এহসান রানা, ফরিদপুর | ১৫ জুলাই ২০২২, ০০:০৬

সংগৃহীত

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনি হত্যাকান্ডের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এসময় বক্তাগণ অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। 

বৃহস্পতিবার (১৪ ই জুলাই ) বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কে ম্যাটস ভবনের সামনে থেকে জেলা যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে ফরিদপুর জেলা যুবদলের নেতা কর্মীরা। 

জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শামীম তালুকদার, যুগ্ন সম্পাদক আজিজুর রহমান প্রমুখ। 

এসময় প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করে জেলা যুবদলের সহ-সভাপতি আরমান হোসেন, মাইদুল হাসান কাকন, ওমর ফারুক, যুগ্ন সম্পাদক নূর আলম, ফরিদপুর মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক দিদারুল মাহমুদ টিটু খান প্রমুখ ।  

ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে বক্তারা জানান , আওয়ামী লীগ দেশে টার্গেট কিলিং মিশন চালাচ্ছে। তারা এতোদিন দুর্নীতি, লুটপাট, গুমে লিপ্ত থাকার পর এখন টার্গেট করে বিএনপি নেতাদের হত্যা করছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার দাবি করেন।

প্রসঙ্গত, গত সোমবার সন্ত্রাসীদের হামলায় নিহত যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর