মানিকগঞ্জে সেলফি বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহীসহ নিহত ২

আফ্রিদি আহাম্মেদ, মানিকগঞ্জ প্রতিনিধি | ১৩ জুলাই ২০২২, ২০:১১

সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা কালিগঙ্গা সেতুর উপর সেলফি পরিবহনের সাথে মটর সাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুই যুবক নিহত হয়েছে। নিহত দুজনের বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে।

 রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা এবং নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত সাড়ে দশটার দিকে মানিকগঞ্জের তরা কালিগঙ্গা সেতুর উপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া এবং তার বন্ধু মোটরসাইকেল ব্যবসায়ী মোঃ আশিকুর রহমান। এ ঘটনায় আহত হয় আরেক বন্ধু হাসিবুর রহমান অটুট (২৪)। তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে কয়েকটি সেলফি পরিবহন ভাঙচুর করেছে। এসময় পুলিশ লাঠি চার্জ করে।

অত:পর বিক্ষুব্ধ জনতা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে রাত ১১.৩০ টার দিকে সেলফি পরিবহনে আগুন ধরিয়ে দেয়।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর