গরুর মাংসের হাড় গলায় আটকে শিক্ষার্থীর মৃত্যু

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২২, ০১:২৫

সংগৃহীত

রাজবাড়ী পৌরসভার বিনোদপুর কলেজ পাড়া এলাকায় কোরবানির পশুর মাংস খেতে গিয়ে গলায় হাড় আটকে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রাজবাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১০ জুলাই) রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আলিফ হোসেন (১৪) পৌর শহরের কলেজপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। সে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।

জানা গেছে, রোববার (১০ জুলাই) রাতে কোরবানির মাংস খেতে গিয়ে আলিফের গলায় হাড় আটকে যায়। এ সময় বাড়িতে অনেক চেষ্টা করেও তা বের করা সম্ভব হয়নি। পরে তাকে রাতেই রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে আলিফ মারা যায়।

রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন বলেন, ঈদের দিন রাতে গরুর মাংস খেতে গিয়ে গলায় হাড় আটকে আলিফের মৃত্যু হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর