চুয়াডাঙ্গায় সড়কে ঝরলো দুজনের প্রাণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১১ জুলাই ২০২২, ০১:৫৮

সংগৃহীত

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন।

রবিবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলা ও দামুড়হুদা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন, সদর উপজেলার জাফরপুর গ্রামের মৃত খোকা আলীর ছেলে ফরজ আলী (৭০) ও দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া গ্রামের আব্দুল গণির ছেলে এনামুল হক (৩৫)।

চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় চক্রবর্তী জানান, ঈদের দিন বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরস্থ বিজিবি ক্যাম্পের সামনে থেকে স্থানীয়রা ফরজ আলী নামে এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আধা ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুতগতির কোনো মোটরসাইকেল বা যানবহন বৃদ্ধকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, ঈদের দিন দুপুর ১টার দিকে বন্ধুর মোটরসাইকেল নিয়ে এনামুলসহ দুজন ঘুরতে বের হয়। তারা সড়াবাড়িয়া-নতুনপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চালক এনামুলকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস জানান, বৃদ্ধ ফরজ আলী মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ছাড়া এনামুলকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর